দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তিত দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এমন অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ১৬ ও ১৭ জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


জানা যাচ্ছে, দুটি পর্বে হবে এই বৈঠক। ১৭ তারিখ বৈঠক হতে পারে মমতা বন্দোপাধ্যায় এর সঙ্গে।


ভারতে করোনা আক্রান্তের সংখ্য প্রায় ৩ লাখের দোরগোড়ায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। ফলে এপর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও ১০ হাজার অতিক্রম করেছে। চিকিৎসকদের মতে, আগামী দু মাস গোটা দেশে করোনা সংক্রমণের হার বাড়বে। সেপ্টেম্বরের পর, কমতে পারে আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে দেশের কিছু রাজ্য চাইলে, ফের বাড়তে পারে লকডাউনের মেয়াদ

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর