গতকাল পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত -এর দেহ। মাত্র ৩৪ বছর বয়সে বিদায় নিলেন বলিউড এর এই প্রতিভাবান অভিনেতা। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগী ও ভক্তরা।
তার মৃত্যুতে শোকবার্তা জানাচ্ছেন বলিউড থেকে রাজনীতিবিদ সব স্তরের মানুষরাই। 'দিল বেচারা' ছবির অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘি ইনস্টাগ্রামে লিখলেন, 'এখনো তো অনেক কিছু বাকি ছিল, সুশান্ত?' উল্লেখ্য, 'দিল বেচারা' চলচ্চিত্রে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে প্রধান চরিত্রে কাজ করেছেন সঞ্জনা সঙ্ঘি। এটিই ছিল অভিনেত্রীর প্রথম ছবি।
অভিনেত্রী আরও লেখেন, “আমি অন্তত ১০০ বার আমার ওয়েব পেজ রিফ্রেশ করেছি, ভেবেছি কোনও ভয়ঙ্কর জোকস পড়ছি। ... আমি আমার অনুভূতি লুকোতে পারি না...চেষ্টা করছি।”
তার শুরু ও সুশান্তের শেষ, এভাবেই হয়তো একরাশ অভিমান হয়ে 'দিল বেচারা' থেকে যাবে সঞ্জনা সঙ্ঘির মনে।
Post a Comment