গতকাল পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত -এর দেহ। মাত্র ৩৪ বছর বয়সে বিদায় নিলেন বলিউড এর এই প্রতিভাবান অভিনেতা। ঠিক কি কারণে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে, তা স্পষ্ট নয়।


এদিকে অভিনেতার মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে থাকে তার মরদেহের ছবি। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে গলায় ফাঁস লাগানোর দাগ। চোখ অর্ধউন্মুক্ত। এই ছবি শেয়ার হওয়ার পর সরব হন অনেকেই। অভিনেতার এহেন ছবি সোশ্যাল মিডিয়ায় কেন? প্রশ্ন উঠতে শুরু করে। এরপর মহারাষ্ট্র পুলিশের তরফে ট্যুইট করে জানানো হয় সুশান্তের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন তারা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর