সঙ্গমরত অবস্থাতেই মৃত্যু হয়েছিল তাঁদের। আর সেই অবস্থাতেই এতদিন আটকে রয়েছে তারা! এমনই দুটি মাছির খোঁজ পাওয়া গেলো নিউজিল্যান্ড - অস্ট্রেলিয়া সীমান্তবর্তী এলাকায়। সঙ্গমরত অবস্থাতেই গাছের আঠায় এতদিন আটকে রয়েছে তারা। তবে 'এতদিন' বলতে ঠিক কত দিন বলুনতো? তাঁদের এইভাবে আটকে থাকার সময়কাল 4 কোটি বছর! হ্যাঁ 4 কোটি বছর!
অবাক হলেন তাই না? প্রাণী বিজ্ঞানী জেফ্রে স্টিলওয়েলও অবাক হয়েছিলেন দুটি মাছির যৌন মুহূর্তের জীবাশ্ম উদ্ধার করে। তিনি বলেন, "গাছের আঠা শক্ত হয়ে যাওয়ায় তারা আর আলাদা হতে পারেনি। মাইক্রোস্কোপে জীবাশ্মটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এতো বছর আগের জীবাশ্ম! 4 কোটি বছর আগের পরিবেশ, প্রাণীদের আচরণ প্রভৃতি অনুধাবনে সহায়তা পাওয়া যাবে।"

Post a Comment