একে দেশবাসীর ঘুম কেড়েছে করোনা, অন্যদিকে সঙ্গী ভূমিকম্প! আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ার নয়! মে থেকে জুন এর মধ্যে ১৪ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। এবার ভূমিকম্পে কাঁপলো গুজরাট।



ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাজকোট থেকে ১১৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫। রবিবার রাত ৮:১৩ মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। যদিও এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর