গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিহ্বল, হতচকিত, শোকস্তব্ধ সিনে মহল। এরইমধ্যে প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করতে চলচ্চিত্র নির্মাতা অভিষেক কপূর ও তাঁর স্ত্রী প্রজ্ঞা কপূর ৩৪০০ দরিদ্র পরিবারকে অন্নদানের সিদ্ধান্ত নিয়েছেন।   


প্রজ্ঞা বলেছেন, "সুশান্ত ও তাঁর সৃষ্টিশীলতাকে, তিনি যা কিছু করেছেন, যে কৃতিত্ব অর্জন করেছেন, এভাবেই তাঁকে স্মরণ করতে চাই।" 


সুশান্তর বলিউডে অভিষেক হয়েছিল অভিষেক কপূর পরিচালিত কাই পো চে (২০১৩) সিনেমার মাধ্যমে। এরপর পরিচালক ও অভিনেতার যুগলবন্দি দেখা গিয়েছিল ২০১৮-তে ‘কেদারনাথ’ সিনেমায়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর