এখন অপেক্ষা শুধু সময়ের। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গেলেই শুরু হতে পারে আইপিএল ২৬ সেপ্টেম্বর থেকে এবং শেষ করার কথা ৮ নভেম্বর। বিসিসিআইয়ের গতি দেখে বোঝা যাচ্ছে বিশ্বকাপ এ বছর বাতিল হয়ে যাচ্ছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া প্রায় অসম্ভব। এদিকে আবার বিসিসিআই এর অন্দরমহলের খবর অনুযায়ী সবকিছু ঠিক থাকলে এই বছরে অনুষ্ঠিত হবে ২০২০ আইপিএল। শুধু তাই নয় অনুষ্ঠিত হবে এবং সেটি ঘরের মাঠেই হবে। এবং প্রত্যেকটি খেলা হবে দর্শকশূন্য মাঠে।
খবর অনুযায়ী সিজনটি দুটি ভেন্যুতে ভাগ করা হবে। কোন দুটি ভেন্যুতে খেলা হবে তা পরিষ্কার জানা না গেলেও শোনা যাচ্ছে যে চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বাই এর মধ্যে যে কোনো দুটিতে খেলা হবে। তবে করোনাভাইরাস এর জন্য মুম্বাইয়ের অবস্থা খুবই খারাপ। কিন্তু যদি পরিস্থিতির ঠিকঠাক হয় তবে মুম্বই হলো প্রথম পছন্দের ভেন্যু। মুম্বইয়ের হোটেল ও অন্যান্য জিনিসগুলো সহজলভ্য হওয়ার কারণে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না। কিন্তু যদি মুম্বইয়ের অবস্থা উন্নতি না হয় তবে চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে হতে পারে আইপিএল। তবে এক্ষেত্রে অনেক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ক্রিকেটারদের যেন কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে। তবে এগুলো সব কিছু নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের উপর।
১০ জুলাই টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি বৈঠক হবার কথা আইসিসির মধ্যে। বিসিসিআই চাইছে আইসিসি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিক। তাহলে আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবে।

Post a Comment