বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। যার জন্য ওষুধও চলছিল তাঁর। অভিনেতার মৃত্যুর দুঃসংবাদ পেয়ে শোকস্তব্ধ, স্তম্ভিত, হতবাক হয়ে পড়েছেন তাঁর পরিবারের লোকজন।
তাঁর পরিবারের লোকজন থাকেন বিহারের পটনায়। তাঁরা জানান, সংবাদ চ্যানেলেই তাঁর মৃত্যুর খবর প্রথম পান। সুশান্ত যে মানসিক অবসাদে ভুগছিলেন এই নিয়ে কোনও খবর তাঁদের জানা ছিল না।
বাবা-মায়ের একমাত্র ছেলে সুশান্ত। তাঁর রয়েছে চার দিদি। সুশান্ত তাঁর মাকে মাত্র ১৬ বছর বয়সে হারিয়েছিলেন। ছেলের মৃত্যু সংবাদ পেতেই অসুস্থ হয়ে পড়েছেন সুশান্তর বাবা। অবস্থা স্থিতিশীল নয়। সুশান্তর পরিবারের সদস্য ভব্যা বলেছেন, খবরের চ্যানেলের মাধ্যমে আমরা এই দুঃসংবাদ জানতে পারি। আমাদের কেও কিছু জানায়নি। এছাড়া তিন-চার মাস আগে পুজোতে গ্রামে এসেছিল। ছেলের মৃত্যু সংবাদে মর্মাহত তাঁর বাবা। অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

Post a Comment