ঘটনাটা ঘটেছে রবিবার সকালেই। মুম্বাইয়ে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বলিউড এর প্রানোচ্ছল অভিনেতা সুশান্ত সিং রাজপূত এর ঝুলন্ত দেহ। মাত্র ৩৪ বছরে থেমে গেলো জীবন। ভক্ত থেকে অনুরাগী, এখনো এখনো বিশ্বাস করতে পাচ্ছেন না কেউই। অভিনয়-ক্রীড়া-রাজনীতি সব জগৎ থেকেই শোকবার্তা আসছে এই প্রাণচঞ্চল অভিনেতার রহস্যমৃত্যুতে। শোকপ্রকাশ করেছন প্রধানমন্ত্রীও।
দুপুরে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, 'এক ঝকঝকে তরুণ অভিনেতার অকালমৃত্যু হল। তার মৃত্যুতে আমি শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই।'
Sushant Singh Rajput...a bright young actor gone too soon. He excelled on TV & in films. His rise in the world of entertainment inspired many & he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family & fans. Om Shanti: PM Modi https://t.co/x9yMb5qwuC pic.twitter.com/tIf1LvG9bB— ANI (@ANI) June 14, 2020
কিন্তু এসবের মাঝে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন আত্মহত্যার মতো কঠিন পথ বাছতে হলো তাকে? উত্তর অজানা। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। চলছিল চিকিৎসাও। আজ মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলে খানিকটা হলেও জানা যাবে মৃত্যুর কারণ।

Rip 😭
ReplyDeleteBiswas kora jac6e na.😥
ReplyDeletePost a Comment