তারিখটা ছিল ২০২০ সালের ৯ জুন। নিজের ১৪ তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং এর প্রাক্তন সেক্রেটারী দিশা সালিআন। তার ঠিক পাঁচ দিন পরেই ১৪ জুন আত্মহত্যার পথ বেছে নিলেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই জনপ্রিয় প্রতিভাশালী অভিনেতা নিজের বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। 



লোকাল পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। তবে তাঁর বাড়িতে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কিন্তু সূত্রের খবর এই যে, ক্লিনিক্যাল ডিপ্রেশনের জন্য প্রায় ছয় মাস ধরে তিনি চিকিৎসা করাচ্ছিলেন। 


তিনি তাঁর মনকাড়া অভিনয়ের ধারা বলিউডে বেশ কয়েকটি ছবি উপহার দিয়ে গিয়েছেন সিনেমা প্রেমীদের। যেমন কাই পো চে, শুদ্ধ দেশি রোমান্স, এম এস ধোনি দি আনটোল্ড স্টোরি, কেদারনাথ, ছিছোঁরে। 


ইতিমধ্যে পুলিশ সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন সেক্রেটারি দিশার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু এখনও পর্যন্ত যার সঙ্গে দিশার বিয়ে ঠিক হয়েছিল তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি। তবে দিশা কী কারণে আত্মহত্যা করেছিল তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। দিশা শুধুমাত্র সুশান্ত সিং রাজপুতের সেক্রেটারি ছিলেন না তিনি রিয়া চক্রবর্তীর ম্যানেজার হিসেবে কাজ করেছেন।



দিশার সময় থেকেই সুশান্ত সিং এর ক্যারিয়ার উঁচুর দিকে যেতে শুরু করেছিল। জিস দেশ মে হ্যায় মেরা দিল, জারা নচকে দিখা ঝলক দিখ লা যা নামের টিভি শোতে কাজ করেছেন তিনি ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত। তবে তিনি পবিত্র রিস্তাতে অনেক নাম কামিয়েছেন। সুশান্ত সিং রাজপুত কাই পো চে দিয়েই বলিউডে প্রথম পা রেখেছিলেন। দিশাকে পাশে রেখেই নিজের বড় বড় সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর