সুনীল ছেত্রী, ভারতের জার্সিতে 2005 সালে 12 ই জুন কোয়েটার পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচেই প্রথম গোল করেন তিনি।
তারপর তিনি আর পিছন দিকে ফিরে তাকাননি, চোখের সামনে দিয়ে চলে গিয়েছে 15 বছর। বাইচুং ভুটিয়ার পর তিনি একমাত্র ফুটবল ক্রীড়াবিদ যিনি 15 বছর ভারতের জার্সিতে কাটিয়েছেন।
গত 15 বছরে তিনি ভারতের জার্সিতে 115 টি ম্যাচ খেলে 72 টি গোল করেছেন।
ভারতের এই ফুটবল ক্রীড়াবিদ সুনীল ছেত্রী নেহেরু কাপ জিতেছেন 2007, 2009, 2012 সালে। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপও জিতেছেন।
এই ক্রীড়াবিদ 2011 সালে অর্জুন পুরস্কার এবং 2019 সালে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হন।

Post a Comment