সরকারি ভাবে করোনা ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কৃত না হলেও বিশেষ কিছু কিছু ওষুধে প্রত্যাশা মাফিক ভালো ফল পাওয়া যাচ্ছে। ফলে বিজ্ঞানীরা সেইসব ওষুধগুলো নিয়ে বারবার গবেষণা চালাচ্ছেন। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা চিকিৎসার জন্য আবার অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করতে চলেছেন।
করোনা ভাইরাসের শুরুর দিকেই হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন ওষুধ দুটি ভালো কাজে আসছে। এই দুটি ওষুধের সংমিশ্রণে হাসপাতালে ভর্তি গুরুতর করোনা রোগীর ক্ষেত্রে ভালো ফল মিলেছে। মাস দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই দুটি ওষুধের সংমিশ্রণ করোনাভাইরাস আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
করোনা চিকিৎসার জন্য এই দুটি ওষুধের মিশ্রণে এর আগেই অনুমোদন দিয়েছিল ICMR। হতে পারে খুব তাড়াতাড়ি এই দুটি ওষুধের ব্যবহারের নতুন প্রোটোকল নিয়ে আসবে কেন্দ্র।
নভীত উইগের (AIIMS-এর মেডিসিন বিভাগের প্রধান চিকিত্সক) বলেন, অক্সিজেনেশন বা শরীরে অক্সিজেন গ্যাসের যোগান মাঝারি এবং গুরুতর রোগীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। খুব একটা আশাজনক ফল মেলেনি অ্যান্টিভাইরালে। কিন্তু অ্যাজিথ্রোমাইসিন ও হাইড্রক্সিক্লোরোকুইন এর মিশ্রণ ভালো উপকারে এসেছে। ফলে এই দুটি ওষুধের সংমিশ্রনের জন্য গাইডলাইন জরুরী।
অ্যাজিথ্রোমাইসিন কি?
এটি হলো একটি অ্যান্টিবায়োটিক। মূলত ব্যাকটেরিয়াকে আটকাতে এটি ব্যবহার করা হয়। যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কিছু কিছু যৌন মিলন ঘঠিত রোগ, কান, গলা ফুসফুসে সংক্রমণ ইত্যাদি আটকাতে এটি ব্যবহার করা হয়।
আমেরিকার ন্যাশনাল লাইব্রেরী অফ মেডিসিন জানিয়েছে, সর্দি-কাশির মত ভাইরাল সংক্রমণ জনিত রোগে এই মেডিসিন কাজ করে না। তবে প্রাথমিকভাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, জিকা ও ইবোলার মতো ভাইরাসকে ঠেকাতে এই মেডিসিন বেশ ভালো কাজ করছে।

Post a Comment