এবার করোনা আক্রান্ত হলেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। সংবাদসূত্রে খবর, বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। সরকারিভাবে এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রক কিছু জানায়নি। সূত্র বলছে, তিনি সুস্থ আছেন। হাসপাতালেও ভর্তি করতে হয়নি তাঁকে। আপাতত হোম কোয়ারেন্টাইনেই আছেন।
প্রতিরক্ষা সচিব অজয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই সিল করে দেওয়া হয় সাউথ ব্লকের একটি বড় অংশ। প্রতিরক্ষা সচিব যে দিকটাই বসতেন, সেই দিকের পুরো অংশ স্যানিটাইজ করা হচ্ছে এবং তাঁর সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিহ্নিত করা হচ্ছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত মন্ত্রকের ৩৫ জন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Post a Comment