ভারতে গত বেশ কয়েকদিন থেকেই চীনা পণ্য বয়কটের সরগম উঠেছিল। কয়েকদিন আগে চীনের সঙ্গে ভারতের লাদাখে যে সংঘর্ষ হয়েছিল তাতে ভারতের ২০ জন সেনা শহীদ হন, মূলত সেই কারণেই চীনের পণ্য বর্জনের দাবি উঠেছিল জোরালো ভাবে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে চীনের পণ্য বর্জনের ট্রেন্ড শুরু করে। ইতিমধ্যে কয়েক কোটি ভারতবাসী গুগলে খুঁজেছেন কোনটি চীন দেশের পণ্য এবং কোনটি চীন দেশের পণ্য না। স্মার্টফোন ইউজাররা তাল মিলিয়ে চীনা অ্যাপ আনইন্সটল করতে শুরু করেছে। এই চিনা অ্যাপগুলির মধ্যে প্রশ্ন হচ্ছে এখন পাবজি মোবাইল গেমকে নিয়ে।



কয়েক কোটি ভারতবাসী ইতিমধ্যে গুগলে সার্চ করেছেন যে পাবজি গেম ঠিক কোন দেশের। অনেকেই এই গেমটিকে চীনা অ্যাপ বলে দাবি করে গুগল প্লে স্টোরে গিয়ে বাজে রিভিউ করেছেন। উল্লেখ্য প্রতিদিন প্রায় তিন কোটি মানুষ এই গেমটি খেলেন। PUBG - এই গেমটি গেম কনসোল ও মোবাইল দুটিতেই খেলা যায়। PUBG Mobile হচ্ছে মোবাইলের জন্য এবং PUBG ভার্সন হচ্ছে কনসোলের জন্য। অনেকগুলি প্রতিষ্ঠানই যুক্ত আছে এই গেমের সঙ্গে। তাদের মধ্যে হল - পাবজি কর্পোরেশন, টেনসেন্ট গেমস, লাইটস্পিড অ্যান্ড কোয়ান্টাম, ক্রাফটন ইত্যাদি।


এগুলির মধ্যে বেশিরভাগ কোম্পানিই চীনে অবস্থান করে। ব্রেন্ডন গ্রীন, আয়ারল্যান্ডের একজন ভিডিও গেম ডিজাইনার এই গেমটি তৈরি করেছেন। সর্বপ্রথম এই গেমটি কম্পিউটার ও গেম কনসোলের জন্য তৈরি করা হয়েছিল। প্রথম এই গেমটি কিনেছিল দক্ষিণ কোরিয়ান ভিডিয়ো গেম নির্মাতা Bluehole। Tencent, একটি চীনা কোম্পানি  Bluehole কোম্পানিকে বেশ কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করে। শুরুতে 1.5 % শেয়ার কিনলেও এখন Bluehole কোম্পানিতে সবচেয়ে বেশি শেয়ার Tencent এর। তাই পাবজির মূল পাবলিশার হলো বিশ্বের সবচেয়ে বৃহৎ গেম পাবলিশ সংস্থা Tencent।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর