গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে অচলাবস্থা দেখা দিয়েছিল অর্থনীতিতে। করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সারাদেশে জারি ছিল লক ডাউন। তারপর মে মাস থেকে বাইরে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরার জন্য চালু হলো শ্রমিক স্পেশাল ট্রেন। জুন মাসে আনলক ওয়ানের মধ্য দিয়ে অনেক কয়েকটি রুট চালু করা হলেও ট্রেন পরিষেবা আগের মত স্বাভাবিক হতে অনেক দেরি।
দেখে নিন ট্রেন সফর চালু হলে কী কী নিয়ম মেনে চলতেই হবে ট্রেন সফরের সময় ৷ কিছু কাজ যা করতেই হবে আবার কিছু কাজ রয়েছে যা কিছুতেই করা যাবে না৷ দেখে নিন প্রথমেই কোন কোন কাজ কোনওভাবেই করা যাবে না।
দেখে নেওয়া যাক ট্রেন পরিষেবা চালু হলে ট্রেন সফরের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে:
যে কাজ গুলো করা যাবে না-
যে কাজ গুলো করা যাবে না-
১) নাক, চোখ, মুখে হাত দেওয়া যাবে না।
২) সেই জায়গা গুলোতে কোনো ভাবেই হাত দেওয়া যাবেনা, যেই জায়গাগুলি তে অনেকেই হাত লাগায়।
৩) মোবাইল, খাবার জিনিস, খবরের কাগজ সহযাত্রীর সাথে ভাগাভাগি করা যাবে না।
৪) সিঙ্গেল ইউজের বা বাতিল হয়ে যাওয়া মাস্ক ব্যাবহার করা যাবেনা।
৫) তামাক,ধূমপান, খৈনি,গুঠকা খাওয়া যাবে না।
৬) ট্রেনের ভিতরে বা বাইরে, বিশেষ করে প্লাটফর্মে থুথু ফেলানো যাবে না।
এবার দেখে নেওয়া যাক কী কী কাজ করতেই হবে-
১) সাবান ও স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করতে হবে।
২) হাঁচি বা কাশির সময় নাক ও মুখ রুমাল দিয়ে ঢাকতে হবে।
৩) প্রত্যেক সহযাত্রীর থেকে কম করে ছয় ফুট দূরত্ব রাখতে হবে।
৪) সবসময় নাক মুখ ঢেকে রাখতে হবে, জানলা খুলে রাখতে হবে।
৫) থুতু শুধুমাত্র বেসিনে ফেলতে হবে এবং জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে।
৬) যদি কাশি-সর্দি -জ্বর বোধ হয় তাহলে ট্রেন কর্তৃপক্ষকে অবশ্যই জানাতে হবে।

Post a Comment