করোনা পজিটিভ টেনিস তারকা গ্রেগর দিমিত্রভ। যার ফলে ক্রোয়েশিয়ার একটি প্রদর্শনী অনুষ্ঠান বাতিল হবে যেখানে শীর্ষস্থানীয় নোভাক জোকোভিচও ফাইনালে খেলতেন।

জোকোভিচের অন্যতম কোচ গোরান ইভানিসেভিচ বলেছেন, দিমিত্রভের কাছ থেকে আসা সংবাদটি আমাকে হতবাক করেছে। এবং তার সংস্পর্শে আসা সকলকে এখন পরীক্ষা করে দেখতে হবে। ১৯ তম স্থানে থাকা এবং তিনবারের গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালিস্ট দিমিত্রভ।


দিমিত্রভ বলেন, 'আমার কারণে অন্য কারো ক্ষতি হয়ে থাকলে আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী।'


আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনী অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ফাইনালে জোকোভিচের রাশিয়ার অ্যান্ড্রে রুবেলভের সাথে খেলার কথা ছিল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর