বিশ্ব জুড়ে যখন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তখন আশার আলো ফুটিয়েছিল হাইড্রোক্সিক্লোরোকুইন। করোনা সারাতে বেশ কিছু দেশ ব্যবহার করছিলো এটি। কিন্তু বিজ্ঞানিদের বক্তব্য একটু ভিন্ন! করোনা ঠেকাতে হাইড্রোক্সিক্লোরোকুইন খুব একটা কাজ করছে না, বলছেন তারা।


'মেড' পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনই প্রতিবেদন। আমেরিকায় করোনা রোগীদের ওপর হাইড্রোক্সিক্লোরোকুইন এর প্রভাব খতিয়ে দেখে একথা জানিয়েছেন বিজ্ঞানীরা।


বিজ্ঞানীদের বক্তব্য, হাসপাতালে ভর্তি করোনা রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে হাইড্রোক্সিকলোরোকুইন এর কোনো প্রভাবই করোনা রোগীর ওপর পড়েনি।


ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একদল গবেষক মোট ৮০৭ জন করোনা রোগীর ওপর এই গবেষণা চালিয়েছিল। গবেষণাপত্রে বলা হয়েছে, হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া ৮৬% রোগীকেই ভেন্টিলেটরে পাঠাতে হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর