মাথায় চুল কম বা টাক? চুল কম থাকা বা টাক থাকা পুরুষদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি, বলছেন বিজ্ঞানীরা। একে বলা হচ্ছে গ্যাব্রিন সাইন৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত ডাক্তারের নাম ফ্র্যাঙ্ক গ্যাব্রিন৷ তাঁরও মাথায় চুল ছিল না৷


তথ্য ঘাটলে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্তের সংখ্যার বড়ো অংশই পুরুষ। মহিলারা সেই হিসেবে করোনায় অনেক কম আক্রান্ত হয়েছেন। নারী-পুরুষ ভেদে জীবনশৈলীর তফাৎ কেই এর প্রধান কারণ মনে করা হচ্ছে।


এছাড়াও, দেখা গেছে পুরুষের শরীরে নিঃসৃত হরমোন এন্ড্রোজেন শুধুমাত্র চুল পড়াতে প্রধান ভূমিকা পালন করে না, সেলে করোনাভাইরাসের আক্রমণের ক্ষমতাও বাড়িয়ে দেয়।


কার্লোস ওয়্যাম্বিয়ারের কথায়, 'গবেষণায় আমাদের মনে হয়েছে, এন্ড্রোজেন হরমোনের ফলেই অনেক বেশি সংক্রমণ পুরুষদের শরীরে ছড়ায়।' তাই আমেরিকায় চুল পড়া কমানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধে করোনা সংক্রমণ কমানো যায় কি না তার গবেষণা শুরু হয়েছে। একটি স্টাডি বলছে, মাদ্রিদের হাসপালগুলিতে যত করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, তাঁদের ৭৯ শতাংশেরই মাথায় চুল কম বা টাক৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর