৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, জুলাই মাসে শিক্ষা প্রতিষ্ঠান আদৌ খোলা যাবে কিনা সেই বিষয়ে সংশয় আছে। একইসঙ্গে শিক্ষামন্ত্রী জুলাই মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন। 



মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, 'রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত কোনও স্কুল-কলেজ খুলবে না। তবে স্কুল, কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাজ চলবে। এই সময়ের মধ্যে প্রশাসনিক যে সমস্ত কাজ আছে প্রতিষ্ঠানগুলির, তা শেষ করতে বলা হয়েছে।'


উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে ২৬-২৭ জুন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা নিতে প্রস্তুত তারা। কিন্তু বর্তমান করোনা আবহে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিমকোর্ট এবং অন্যান্য রাজ্যগুলির ওপরেও নজর রাখা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।



আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর