করোনার ভ্যাকসিন আবিষ্কারে মগ্ন গোটা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। এহেন পরিস্থিতিতে করোনা ভ্যাকসিনের মানব দেহে ট্রায়াল শুরু করে দিল চিন। করোনার এই ভ্যাকসিন তৈরি করেছে চিনা সংস্থা চংখিং ঝিফেই বায়োলজিক্যাল প্রডাক্ট। এবার এই
ভ্যাকসিনটির মানব দেহে ট্রায়ালেও অনুমোদন দিয়ে দিল চিন৷
এই সম্ভাব্য করোনা ভ্যাকসিন তৈরি করা হয় আনহুই ঝিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যাল ও দ্য চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি-র যৌথ প্রচেষ্টায়। এ বার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যও ন্যাশনাল মেডিক্যাল প্রডাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। ৬টি পরীক্ষা মূলক ভ্যাকসিন মানব দেহে ট্রায়াল করছে চিন৷ যদি সুফল মেলে, তবে করোনার ভ্যাকসিনে ইতিহাস গড়ে ফেলবে চিন৷

Post a Comment