রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে হয়নি। কিছুটা হয়েছে উত্তরবঙ্গে। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ও দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশ করবে দু-তিন দিনের মধ্যে। ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃহস্পতিবার ও শুক্রবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হতে পারে।

Post a Comment