চিনের ঘনিষ্ঠ হতে গিয়ে ভারতের সঙ্গে তিক্ততা বাড়াচ্ছে নেপাল। দু-দেশের সীমান্ত বন্ধ করেছে নেপাল সরকার। ফলে, লোকজনের যাতায়াতের সঙ্গে বাণিজ্যও বন্ধ।যার প্রভাব পড়েছে দু-বেলার অন্ন সংস্থানে।
সীমান্ত সিল হওয়ায় নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। নুনের দাম বেড়ে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা।
সাধারণ দিনগুলিতে হিমালয়ের দেশ এবং ভারতের মধ্যে ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লক্ষ টাকা বাণিজ্য হয়। সেইসঙ্গে অঘোষিত বাণিজ্যের পরিমাণ ঘোষিত এই বাণিজ্যের ১০ গুণ।
একই সঙ্গে ভারতীয় অংশেও নেপালের এই সিদ্ধান্তের যথেষ্ট প্রভাব পড়েছে। নেপাল সীমান্ত সংলগ্ন ভারতীয় অঞ্চলগুলিতে বাণিজ্য প্রায় বন্ধ। গোটা বাজার ঝিমোচ্ছে।

Post a Comment