এবার করোনা থাবা বসাল আমির খানের বাড়িতে।

আমির একটি টুইট করে জানিয়েছেন, তাঁর বাড়ির বেশ কয়েকজন কর্মীর শরীরে করোনা ধরা পড়েছে। তাঁর ও বাড়ির সদস্যদের করোনা পরীক্ষা করা হয়েছে তাতে সকলেরই নেগেটিভ। তবে তাঁর মায়ের পরীক্ষা এখনও বাকি আছে। 


আমির টুইট করে একটি বিবৃতিতে বলেন, বাড়ির কর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর পরই বৃহন্মুম্বই পুরসভার তরফে ওই কর্মীদের জন্য যেভাবে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় এবং পাঠানো হয় কোয়ারেন্টিনে তার জন্য ধন্যবাদ জানান আমির খান।তিনি সহ বাড়ির বাকিদের করোনা পরীক্ষা হয়েছে, তাঁরা সকলেই নেগেটিভ। এবার তিনি তাঁর মায়ের করোনা পরীক্ষা করানোর জন্য কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তাঁর আবেদন, সকলে যেন প্রার্থনা করেন, তাঁর মায়ের রিপোর্টও যেন নেগেটিভ আসে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর