ফের গ্যাস দুর্ঘটনা বিশাখাপত্তনমে। একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির গ্যাস লিক করে অন্তত ২ জনের মৃত্যু হয়। সূত্রের খবর, এই ঘটনায় আরও ৪ জন অসুস্থ হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আধিকারিকরা জানান, ৪ জন অসুস্থের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গাজুওয়াকা প্রাইভেট হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে।
৩০ জন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করছিলেন দুর্ঘটনার সময়। দুর্ঘটনার খবর পেয়েই ডিস্ট্রিক্ট কালেক্টর এবং অন্যান্য আধিকারিকরা সকালেই ঘটনাস্থলে পৌঁছান। কেন এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment