রাশিয়ার বিভিন্ন হাসপাতালে আগামী ১১ জুন থেকে করোনা ভাইরাসের প্রতিরোধী ওষুধ আক্রান্ত রোগীদের উপর প্রয়োগ করা হবে। যার নাম আভিফাভির। যে সংস্থা এই ওষুধটি তৈরি করেছে তারা মাসে ৬০,০০০ রোগীর চিকিৎসার মতো ওষুধ তৈরি করতে পারে। এসব তথ্য জানিয়েছেন আরডিইএফ সভারেন ওয়েলথ ফান্ডের প্রধান। 



তবে এই জীবাণুনাশক ওষুধ করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক টিকা নয়। এখনও পর্যন্ত মানুষের শরীরে করোনা রুখতে যা ওষুধ প্রয়োগ করা হয়েছে তা তেমন ভাবে কাজে আসেনি। আমেরিকার তৈরি ওষুধ কিছু ক্ষেত্রে কাজে আসছে। কিছু কিছু দেশে আমেরিকার বানানো ওষুধ প্রয়োগ করা হচ্ছে। রাশিয়ার তৈরি আভিফাভির, যার প্রকৃত নাম হলো ফাভিপিরাভির। যা ৯০ শতকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। বিজ্ঞানীরা সেটাকেই এখন আরও উন্নত করেছেন। আগামী ২ সপ্তাহের মধ্যেই সব তথ্য তারা সবার সামনে আনবেন। 


জাপান ঠিক একই ওষুধের পরীক্ষা করছে। যার নাম আভিগান। কিন্তু জাপানের মানুষের উপর তা প্রয়োগ করার অনুমতি মেলেনি। রাশিয়ায় এই ওষুধ ৩৩০ জনের উপর প্রয়োগ করার পর দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ৪ দিনের মধ্যেই কাজ করছে সফল ভাবে। 


ওখানকার বিশেষজ্ঞরা মনে করছেন এটি বর্তমানের প্রকৃত ওষুধ। যদি পুরোপুরি সফল হবার পর রাশিয়ায় পুরোদস্তুর মতো কাজ কর্ম শুরু হয়ে যাবে। রাশিয়ায় বর্তমান পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৪,৮৭৮ জন। বিশ্ব তালিকায় ৩ নম্বরে। তবে মৃত্যু অন্যান্য দেশের তুলনায় খুবই কম। মাত্র ৪৮৫৫ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর