সীমান্তে যতই উত্তেজনা বাড়ুক, এতদিন দু-দেশের কোনওপক্ষ-ই একে অপরকে উদ্দেশ্য করে গোলাগুলি ছোঁড়েনি। কিন্তু এবার সেই নিয়মের পরিবর্তন ঘটালো ভারতীয় সেনা। লাদাখ সংঘর্ষের পর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ 'অস্বাভাবিক' পরিস্থিতিতে গোলাবর্ষণ ও গুলি ছোঁড়ার জন্য বাহিনীর তরফে জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বদল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। 


১৯৯৬ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, LAC এর দুদিকে ২ কিলোমিটারের মধ্যে এতদিন কোনও পক্ষই গোলাবর্ষণ বা গুলি ছোঁড়েনি। কিন্তু লাদাখের গালওয়ান উপত্যকায় চীন সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে যে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান তারপরেই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ভারত। সেদিনের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন ও কমপক্ষে ৭৬ জন সেনা জখম হন। তবে সূত্রের খবর, এই সংঘর্ষে ৪৫ জন চিনা সেনাও নিহত হয়েছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর