করোনায় নাজেহাল বিশ্ব। আর এরই মধ্যে চিনের দক্ষিণ পশ্চিম ইউলিন শহরে শুরু হয়ে গেল বার্ষিক ১০ দিনের কুকুরের মাংসের উৎসব। কুকুর কিনে বাড়ি নিয়ে গিয়ে রান্না করা হয় কুকুরের মাংস। অগণিত মানুষ অংশ নেন এই উৎসবে।
তবে আগামী বছর থেকে বন্ধ হবে এই উৎসব, এমনই আশা করছেন পশুপ্রেমীরা। শুধু প্রাণী হত্যা রুখতেই নয়, মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেও এই উৎসব বন্ধ করা দরকার বলে মত তাঁদের। আগামী বছর থেকেই এই ব্যাপারে আইন বলবৎ করবে প্রশাসন।
করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে চিনের ইউহান শহর থেকে, মনে করা হয় বাদুড় থেকে মানব শরীরে সংক্রমিত হয় এই রোগ। এরপরই বাদুড়, সাপ, প্যাঙ্গোলিন, গিরগিটির মত জীবজন্তু খাওয়া নিয়ে একটু সংযত হওয়ার কথা ভাবছে চিন, বন্য প্রাণী ব্যবসা বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে এপ্রিলে শেনজেন শহরে কুকুর মাংস খাওয়া নিষিদ্ধ হয়। তারাই চিনের প্রথম শহর যারা এই নিষেধাজ্ঞা জারি করল।
চীনের কৃষিমন্ত্রক সূত্রে খবর, এবার থেকে কুকুরদের পোষ্য হিসাবে স্বীকৃতি দেবেন তারা।

Post a Comment