আগেই জারি করা হয়েছিল লাল সতর্কতা। কিন্তু ঝড় এতটা ভয়ানক রূপ হবে সেই আশা বোধ হয় আবহাওয়াবিদরাও করেননি। বৃহস্পতিবার বিহারে প্রবল ঝড়ে প্রাণ হারালেন কমপক্ষে ৮৩ জন। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 



বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। গাছ ভেঙে, দেওয়াল ভেঙে পড়ে অনেকেই আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করছে। 


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল ঝড়বৃষ্টির কারণে বিহারে ৮৩ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং এই দুর্যোগে বাংলার মানুষ বিহারের পাশে আছে বলে টুইট করে জানান তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর