আগেই রেমডিসিভির প্রয়োগের অনুমতি দিয়েছিল মার্কিন ও জাপান কর্তৃপক্ষ। এবার ভারত সেই পথেই হাঁটল। করোনা সংক্রমিতের শরীরে জরুরি ভিত্তিতে রেমডিসিভির প্রয়োগের অনুমতি দিল ভারত। এই রেমডিসিভির ব্যবহারে করোনা রোগাী কিছুটা সুস্থ হতে শুরু করেছেন।
ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ১ জুন করোনা রোগীর শরীরে প্রয়োজনের ভিত্তিতে রেমডিসিভির পাঁচটি ডোজে ব্যবহারের নির্দেশ দিয়েছেন। রেমডিসিভির নির্মাতা সংস্থা গিলেড ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের পাঁচটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে।

Post a Comment