উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে রাজ্যে করোনায় সুস্থতার হার। রাজ্যে করোনায় সুস্থ রোগীর হার প্রায় ৬০%। এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। 


সূত্রের খবর, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী যোগাযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। কিন্তু প্রথমে তিনি জানান, বুধবার দলীয় কর্মসূচিতে মেদিনীপুরে যাওয়ার কথা তাঁর। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওসব পরে হবে, বৈঠকে আসবেন।’ তারপরই তিনি নিজের কর্মসূচি বাতিল করে বৈঠকে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর