প্রতিবেশী দেশ চীন নেপালের সঙ্গে ভারতের যেমন সীমান্ত বিবাদ চলছে তেমনি ভারতের কিছু রাজ্যে বছরের পর বছর ধরে সীমান্ত বিবাদ চলছে। যেমন দীর্ঘ ৬৫ বছর ধরে রাজস্থান এবং গুজরাতের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ চলছেই। উদয়পুরের মান্ডওয়া থানার অন্তর্গত ঝাঞ্ঝর গ্রামে প্রায় ২০০ বিঘা জমি নিয়ে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে বিবাদ আগের তুলনায় বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দুই রাজ্যের কৃষকরাই এই জমি নিজেদের বলে দাবি করেন। 


আবার অন্যদিকে গুজরাতের সাবরকাঁঠা জেলার কালিকাকর পঞ্চায়েতের গবরি ফলা গ্রামের চাষিরা ওই জমি নিয়ে একই দাবি করেন৷ এই নিয়ে বিবাদ চলে আসছে ১৯৯৫ সাল থেকে। এই বিবাদ শুধু চাষীদের মধ্যেই আটকে নেই, দুই রাজ্যের রাজস্ব নথিতেও এই ২০০ বিঘা জমি নথিভুক্ত থাকায় দুই রাজ্যেই এই নিয়ে বিবাদ জড়িয়ে পড়েছে। 


তবে এই বিবাদ মেটাতে উদয়পুর এবং সাবরকাঁঠা জেলার জেলাশাসকের তৎপরতায় দুই রাজ্যের সরকারি আধিকারিকরা সার্ভে করে এই জমির মালিকানা নিয়ে নিষ্পত্তি খুঁজে বের করার চেষ্টা করবেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর