দিল্লিতে ঢুকেছে ৪-৫ জন জঙ্গি, বলছে গোয়েন্দা সূত্র। জনবহুল এলাকা গুলিকে টার্গেট করতে পারে জঙ্গিরা, গোয়েন্দা সূত্রে এমনটাই জানানো হয়েছে। হরিয়ানা-উত্তরপ্রদেশ সীমান্তে চলছে তল্লাশি। এছাড়াও, করোনার কারণে বর্তমানে দিল্লির হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা অনেক বেশি, সেখানে যাতে জঙ্গি আক্রমণ না হতে পারে তাই হাসপাতাল চত্বরে নামানো হয়েছে পুলিশ বাহিনী। এছাড়াও বাস ডিপো ও রেল স্টেশন থেকে শুরু করে রাস্তায় গাড়ি থামিয়েও করা হচ্ছে তল্লাশি।



কোথায় হামলা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিস প্রশাসনের তরফে দিল্লির প্রত্যেকটি হাসপাতাল চত্বর, মার্কেট প্লেস, জনবহুল এলাকা ও স্টেশনে নজর রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি রয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর