করোনা চিকিৎসার ঔষধ রেমডেসিভির এবার তৈরি হবে ভারতেই। ওষুধ প্রস্তুতকারক দুই ভারতীয় সংস্থা সিপলা ও হেটেরো এর অনুমতি পেয়েছে। ফলে অনেকেই মনে করছে যে জুন মাসের শেষের দিকেই বাজারে চলে আসবে এই দুই সংস্থার তৈরি করা ওষুধ। এর আগে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এক মার্কিন সংস্থাকে এই ওষুধ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল।



প্রাথমিকভাবে রেমডেসিভিরকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছে, শুধুমাত্র জরুরী ভিত্তিতে করোনা ভাইরাসে আক্রান্ত সংকটজনক রোগীর ক্ষেত্রেই এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। এর জন্য দেশে যে রকম সংক্রমণ বেড়ে চলছে সেই রকম ভাবে এই ওষুধের চাহিদাও বেড়ে চলছে। তাই এবার মনে করা হচ্ছে যে এই দুই ভারতীয় সংস্থাকে ওষুধ তৈরি করার জন্য অনুমতি দেওয়া হবে। ভারতের পাঁচটি সংস্থা রেমডেসিভির তৈরীর আবেদন জানালেও সুযোগ পেয়েছে মাত্র এই দুটি সংস্থা (সিপলা ও হেটেরো)।



এই ড্রাগ নিয়ে প্রথম গবেষণা শুরু করে আমেরিকার জিলেড সায়েন্স। তারপর রেমডেসিভিরকে করোনা ভাইরাসে আক্রান্ত সংকটজনক রোগীর ক্ষেত্রে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জরুরী ব্যবহারের জন্য অনুমতি দেয়। তারপর ৬টি ভারতের ওষুধ তৈরি সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুসারে সিপলা, হেটেরো, জুবলিয়েন্ট লাইফ সায়েন্স, বিআরডি মইলাননের মতো ৬টি সংস্থা ভারতে এই ওষুধ তৈরি এবং বিক্রি করতে পারবে। কিন্তু সরকারের সঙ্গে বিভিন্ন শর্তে চুক্তিবদ্ধ হতে পেরেছে মাত্র দুটি সংস্থা। এখন তারাই একমাত্র এই ওষুধ বানাতে পারবে। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী তাদের তৈরি করা এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল হবে না আপাতত।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর