করোনার জেরে চলতি বছরের মার্চ মাস থেকেই বন্ধ হয়ে যায় সমস্ত যানবাহন পরিষেবা। তবে বর্তমানে নানা বিধিনিষেধ এর মধ্যে দিয়ে চালু হয়েছে বিমান পরিষেবা। কিন্তু খবর নেই রেলের। কবে চালু হবে রেল পরিষেবা তা নিয়ে উঠছে প্রশ্ন। বার বার টিকিট বুকিং নিয়েও পরে তা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে IRCTC। তবে সূত্রের খবর, অগাস্টের মাঝামাঝি সময় থেকেই চালু হতে পারে রেল পরিষেবা। এখন যে সব ট্রেন চলবে সে সব স্পেশাল ট্রেন হিসেবে। এর আগে রেল কর্তৃপক্ষ ৩০ জুন পর্যন্ত রেল পরিষেবা বাতিলের কথা ঘোষণা করেছিল। 



টাইমস অফ ইন্ডিয়া-র একটি রিপোর্ট অনুযায়ী, রেল মন্ত্রক সোমবার একটি সার্কুলার জারি করে রেলের সব জোনকে নির্দেশ দিয়ে জানায়, ১৪ এপ্রিলের আগে বুক করা সব টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিয়ে দিতে হবে৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর