লসিথ মালিঙ্গা। ৮ থেকে ৮০ সবাই চেনে এই শ্রীলঙ্কান কিংবদন্তি পেসারকে। অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য সব সময় সবার চর্চায় থেকেছেন। তেমনি বোলিং শুরু করার আগে তার বলে চুমু দেওয়ার ব্যাপার টাও সবারই জানা। কিন্তু সেই অভ্যেস কী তিনি বদলাতে পারবেন? এবার স্বয়ং শচীন টেন্ডুলকর বল চুম্বনের অভ্যাস বদলানোর সচেতন বার্তা দিলেন।



করোনা ভাইরাস যেভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে তেমনি বদলে দিয়েছে ক্রিকেটের অনেক নিয়ম। বন্ধ হয়েছে বলে থুতু লাগানোর প্রথা। কিন্তু এবার বলে চুমু দেওয়ার স্বভাব মালিঙ্গাকে নিজেকেই বদলাতে হবে। 



গতকাল অর্থাৎ মঙ্গলবার মালিঙ্গার বল চুম্বনের একটি ছবি ট্যুইট করে শচীন লেখেন যে, ‘‍‘আইসিসি-র নয়া নিয়ম অনুযায়ী কোনও একজনকে তাঁর রান আপের পদ্ধতি পাল্টাতে হবে! কী বলবে মালি?’’ যদিও এখনও কোনও জবাব দেননি মালিঙ্গা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর