দেশবাসী লকডাউনে ৩ মাস গৃহবন্দি থাকলেও থামানো যায়নি করোনা সংক্রমণ। দিনের পর দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এখন দেশজুড়ে চলছে আনলক প্রথম পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্য ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে। কিন্তু তার মধ্যেই দিন যাচ্ছে করোনা আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ভাবে রেকর্ড সংখ্যায় বাড়ছে আক্রান্ত।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৬৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখন ও পর্যন্ত একদিনের নিরিখে সর্বোচ্চ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ জনে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৬ জনে। তবে আশার কথা একটাই যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৫৮ হাজার ৬০০ জন।

Post a Comment