পুলিশি তত্ত্বাবধানে থাকাকালীন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ফুঁসছে আমেরিকা। করোনার ভয়ংকর পরিস্থিতিতেও রাস্তায় নাম মানুষকে সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ এর বাহিনী। কার্ফু জারি করা হয়েছে 13 টি শহরে।
রাগী জনতা আগুন লাগিয়ে দিয়েছে বহু স্থানে। এই মুহূর্তে প্রচুর ঝামেলা সৃষ্টি হয়েছে। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে শিকাগো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, মিনিয়াপোলিশ শহরে। পুলিশের দ্বারা অত্যাচারের শেষ দেখতে চান প্রতিবাদীরা। জন সাধারণ পুলিশের বিরুদ্ধে খুনের মামলা চালু করার দাবিও করেছেন। সোমবার ভাইরাল হয় জর্জ ফ্লয়েডের প্রতিবাদের ভিডিও।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লয়েডের(জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া) গলা হাঁটু দিয়ে চেপে রেখেছে সাদা ত্বকের পুলিশ ডেরেক শভিন। সেসময় ফ্লয়েডকে বারবার বলতে শোনা গিয়েছে "আমার শ্বাস আটকে যাচ্ছে।"
এই বাক্য গুলি কেই ভাইরাল করেছে মার্কিন প্রতিবাদীরা। সেখানকার প্রতিবাদীদের আঙ্গুল উঠেছে মার্কিন প্রেসিডেন্টের দিকেই। কারণ কয়েকদিন আগে তিনি বলেন, চুরি ও ছিনতাই বাড়লে প্রয়োজনে শুটও করতে হবে।

Post a Comment