আগেই ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে চলাচল করবে ২০০ টি যাত্রীবাহী ট্রেন। হাওড়া - শিয়ালদহ থেকে ২৬ টি ট্রেন ছাড়ছে। আগে যেসব ট্রেন চালু করা হয়েছে সেসব ট্রেনের থেকে উন্নতমানের খাবার পরিষেবা থাকবে এই ট্রেন গুলিতে। রেডি টু ইট ফুড ও মিলবে।


বর্তমানে চলছে শ্রমিক স্পেশাল ট্রেন। যাত্রীবাহী ট্রেন চলছে নির্দিষ্ট কয়েকটি রুটে। রেল এবার ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করতে চাইছে। তাই সোমবার থেকেই চালু হচ্ছে নন এসি ২০০ টি ট্রেন। তার মধ্যে স্পেশাল ১৬ টি ট্রেন শিয়ালদা ও হাওড়া থেকে ছাড়বে।


কলকাতা-অমৃতসর-কলকাতা বাই উইকলি স্পেশাল, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া ট্রাই উইকলি(ভায়া গয়া) স্পেশাল, শিয়ালদহ-ভুবনেশ্বর-শিয়ালদহ ট্রাই উইকলি স্পেশাল, শালিমার-পাটনা-শালিমার ট্রাই উইকলি স্পেশাল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ স্পেশাল, হাওড়া-যোধপুর-হাওড়া স্পেশাল, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া(ভায়া পাটনা) স্পেশাল, হাওড়া-পাটনা-হাওড়া স্পেশাল।


দীর্ঘ পথের এই সব ট্রেনে থাকবে প্যান্ট্রি কার। যাত্রীদের সুবিধার জন্য তারা যেন স্টেশনে নেমে খাবার কিনতে পারে তার জন্য খোলা থাকবে বেশ কিছু স্টল। শিশুদের জন্য থাকবে দুধ ও গরম জল। কেক,বিস্কুট,পেস্ট্রিও থাকবে। তবে সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে বাড়ি থেকে জল ও প্রয়োজনীয় খাবারের ব্যাবস্থা করতে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর