বলিউডে আরও একটা ইন্দ্রপতন। চলে গেলেন বলিউডের অন্যতম সেরা সংগীত পরিচালক ওয়াজিদ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।


মুম্বাইয়ের একটি সংবাদ  সূত্রে খবর, কিডনি ও গলার সংক্রমণ নিয়ে গত আড়াই-তিন মাস ধরে চেম্বুরের সুররাণা শেঠিয়া হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সে বার সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর ফেরা হল না। এছাড়া জানা যায়, এক সপ্তাহ আগে ওয়াজিদের করোনাও ধরা পড়ে। 


ওয়াজিদের মৃত্যুর খবর গায়ক সোনু নিগমই প্রথম শোক প্রকাশ করে জানান সোশ্যাল মিডিয়ায়। দুই ভাই সাজিদ ও ওয়াজিদ তেরে নাম, মুঝসে শাদি করোগে, পার্টনার, হেলো, গড তুসসি গ্রেট হো, ওয়ান্টেড, বীর, এক থা টাইগার, দাবাং, নো প্রবলেম-এর মত বেশ কিছু ছবির গানে সুর দিয়েছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর