করোনা ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন। তা সত্ত্বেও করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। শনিবার তিনি বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে সিনহা, মন্ত্রিপরিষদের সচিব রাজীব গৌড়া, স্বাস্থ্যসচিব প্রীতি সুদান এবং আইসিএমআর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রককে রাজ্য গুলির সঙ্গে আলোচনা করে জরুরি সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।



বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের মোট করোনা আক্রান্তের দুই-তৃতীয়াংশ রিপোর্ট এসেছে পাঁচটি রাজ্য থেকে। রাজ্যগুলির বড়ো শহর গুলিতেই আক্রান্তের সংখ্যা বেশি।



আগামী ১৬ ও ১৭ জুন দেশের সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দু'দফায় বৈঠকে বসছে কেন্দ্র ও রাজ্যগুলি। কবে কোন রাজ্যের সঙ্গে বৈঠক রয়েছে তার তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে লকডাউন বাড়ানো নিয়ে রাজ্যগুলির অবস্থান প্রসঙ্গেও আলোচনা হবে সেই বৈঠকে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর