আজ আন্তর্জাতিক যোগা দিবস। করোনা বদলে দিয়েছে মানুষের জীবনযাপনের ধরণ। সোশ্যাল-ডিসটেন্স মানতে গিয়ে অনেক ক্ষেত্রেই নড়বড়ে হয়ে যাচ্ছে সামাজিক বন্ধনের সুতো। করোনা থেকে বাঁচতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
এই বিষয়ে আজ আন্তর্জাতিক যোগা দিবসে প্রধানমন্ত্রী ভাষণে বলেন, 'করোনা বদলে দিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। এই বদলে যাওয়া জীবনকে সঙ্গে নিয়েই আমাদের আমাদের উন্নতির পথে এগিয়ে যেতে হবে।'
প্রধানমন্ত্রীর কথায়, ‘এবারের যোগা দিবস একেবারেই ঘরে থেকে পালন করুন ৷ এবার বরং একসঙ্গে গুরুত্ব পাক গোটা পরিবারের স্বাস্থ্য ৷ তাই পরিবারের সঙ্গে সম্পর্কের সুতোকে আরও অটুট করে মেতে উঠুন আন্তর্জাতিক যোগা দিবসে ৷’
মোদির কথায়, ‘করোনা মোকাবিলায় প্রাণায়াম খুবই কাজ দেয় ৷ রোজ অভ্যাস করুন এই যোগ ৷ আপনার ইমিউনিটিও বাড়তে সাহায্য করবে প্রাণায়াম ৷’

Post a Comment