ভারত-চীন সংঘর্ষে উত্তপ্ত দেশ। শহীদ হয়েছেন ২০ জওয়ান। আহত হয়েছেন ৭৬ জওয়ান। লেহতে চিকিৎসারত ছিলেন ১৮ জন সেনাকর্মী। তাঁদের সকলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে সেনা। বাকি ৫৮ জন অন্য আরেকটি হাসপাতালে চিকিৎসারত ছিলেন। তারাও ১ সপ্তাহের মধ্যে ফিট হয়ে কাজে ফিরতে প্রস্তুত বলে জানানো হয়েছে। আর বাকি ১৮ জওয়ান ১৫ দিনের মধ্যে কাজে যোগ দিতে পারবেন বলে খবর।
এর পাশাপাশি সংঘর্ষে বেশ কয়েকজন ভারতীয় সেনা চিনের হাতের বন্দি হয়েছেন বলে দাবি করেছিল চিন৷ কিন্তু চিনের সে দাবি উড়িয়েছে ভারতীয় সেনা৷ তাদের বক্তব্য যে কোনও ভারতীয় সেনা নিখোঁজ নন৷

Post a Comment