অল্প পরিমাণ করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসার জন্য ওষুধ (Favipiravir) আনলো গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল। বিশেষজ্ঞরা দাবি করেছে যে এই ঔষধ করোনা ভাইরাসের প্রভাবে সম্পূর্ণ মেটাতে না পারলেও ভাইরাসের প্রভাবে হ্রাস করতে পারবে। এই ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা হবে আগামী দিনে এই ওষুধ ব্যাপক পরিমাণে ব্যবহারের পর।
Glenmark Pharmaceuticals একটি বিবৃতিতে জানিয়েছে যে বাজারে আনা হয়েছে ফ্যাবিফ্লু নামে অ্যান্টিভাইরাল। এই ওষুধের দ্বারা অল্প রকম করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করা যাবে। এই ওষুধের প্রত্যেকটি ট্যাবলেটের দাম 103 টাকা। ভারতে প্রথম করোনা ভাইরাসের চিকিৎসায় স্বীকৃত oral Favipiravir ট্যাবলেট।
বিকাশ মৌর্য (শালিমারবাগের ফর্টিস হাসপাতালের অধিকর্তা চিকিৎসক) জানান, এই ওষুধ জাপানে ঘটে যাওয়া ইনফ্লুয়েঞ্জায় খুবই কাজে এসেছিল। জাপান ও চীন এই ওষুধ করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করেছে। যার অনুমোদন করেছে রাশিয়া গত মে মাসে। অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির ও ফ্যাভিপিরাভির এগুলি করোনা ভাইরাস নিরাময়ের ওষুধ নয়। ইনফ্লুয়েঞ্জা রোগের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়। তবে কিছু গবেষণা দ্বারা দেখা গিয়েছে যে করোনা ভাইরাসের অল্প উপসর্গ থাকলে এই ওষুধ কাজে দিয়েছে। যার ফলেই এই ওষুধ ভারতেও এসে গেল। ভারতে যেভাবে হুহু করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এই ওষুধ কিছুটা হলেও ইতিবাচক খবর আনবে এমনটাই আশা করেছেন মৌর্য।
তার পাশাপাশি মৌর্য এটাও বলেছেন যে এই ওষুধ করোনা ভাইরাসের চিকিৎসায় দ্রুত ম্যাজিকের মতো কাজে আসবেনা। এই ওষুধ কোন যাদুবিদ্যা নয় যেটি খেলেই করোনা ভাইরাস মরে যাবে। তবে এই ওষুধ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপযোগী। তবে গভীরভাবে পরীক্ষা করে দেখতে হবে এই ওষুধ ঠিক কতটা কার্যকরী। ব্যাপকভাবে এই ওষুধ প্রয়োগের পরই এর সম্পূর্ণ কার্যকারিতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

Post a Comment