File photo
নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রয়াত হয়েছেন সুশান্ত সিং রাজপূত। নেপোটিজম এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তার অনুরাগীরা। করণ জোহার থেকে মহেশ ভট্ট, নেপোটিজম বিতর্কে উঠে এসেছে বহু নাম। কিন্তু সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে আজ পর্যন্ত একটি শব্দও বলেননি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। তবে প্রিয় মানুষের শেষকৃত্যের পর তাঁর পরিবারের সঙ্গে ব্যান্দ্রার ফ্ল্যাটে দেখা করতে ছুটে যান অঙ্কিতা, তেমনি পাটনাতেও সুশান্তের বাবার সঙ্গে দেখা করেন তিনি।
তবে সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার মনের অবস্থা কেমন, তা কেউ কল্পনা করতে পারবেন না বলে সম্প্রতি মন্তব্য করেন সন্দীপ সিং। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অঙ্কিতার সঙ্গে প্রয়াত অভিনেতার জীবনের বিভিন্ন মুহূর্ত উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়। সম্প্রতি অঙ্কিতার সঙ্গে তাঁর মায়ের একটি ছবি শেয়ার করা হয় সুশান্ত-অঙ্কিতার ফ্যান পেজের তরফে।
বিচ্ছেদেই যে মনের টান শেষ হয়ে যায় না, তা বোঝা যায় ছবিটির পেছনের দিকে তাকালে। সেখানে দেয়াল জুড়ে দেখা যাচ্ছে শুধুই সুশান্তের স্মৃতি।

Post a Comment