চীনে শাপমুক্তি হয়েও হলো না। আবার বেজিংয়ের একাংশ লকডাউন করা হলো। শনিবার নতুন করে এই শহরে আরও ছয় জনের শরীরে মারন ভাইরাস করোনার সন্ধান মেলে। তাই বাধ্য হয়ে সেই দেশের সরকার শি জিনপিং বেজিং-এ আবার লক ডাউন ঘোষণা করলেন।
চীন সরকার দক্ষিণ বেজিংয়ের ফ্যাংতাই জেলার 11টি স্থানের বাসিন্দাদের গতিবিধির উপর নজরবিধি জারি করেছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সেই জেলার একটি বাজার থেকে পুনরায় করোনা ভাইরাস ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার প্রায় দুই মাস পরে আবার করোনা ভাইরাসের মামলা প্রকাশ্যে এসেছে। নতুন আক্রান্তরা জিনফাদি মাংসের বাজারে গিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তবে ইতিমধ্যে ওই বাজারটি এবং ওই এলাকার স্কুল-কলেজ বাজার ঘাট সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে বেজিংয়ের বেশ কিছু এলাকায়।
2019 সালে প্রথম করোনা ভাইরাসের সন্ধান মেলে চীনের উহান শহরে। তারপর থেকেই ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস।

Post a Comment