রবিবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান নাইজেরিয়ার লাগোস থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেই বিমানে মাঝ-আকাশেই মৃত্যু হল বছর ৪২-এর এক যাত্রীর। জানা যায়, ওই যাত্রীর অসম্ভব বুকে ব্যথা এবং জ্বর হয়েছিল।
ওই যাত্রী বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরছিলেন। কিন্তু দেশের মাটিতে আর পা রাখা হলো না। ইতিমধ্যেই এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। এয়ার ইন্ডিয়ার তরফে মৃত যাত্রীর নাম মণীশ প্যাটেল বলে জানানো হয়।
এদিন এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বই বিমানবন্দরে বিকেল সাড়ে তিনটে নাগাদ ল্যান্ড করে। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, ম্যালেরিয়া এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যাত্রীর মত্যু হয়। মৃতদেহ মুম্বইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment