শুরুটা হয়েছিল ২৫ মে, কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড এর হত্যার ঘটনার মধ্যে দিয়ে। শ্বেতাঙ্গের হাতে কৃষ্নাঙ্গের অসহায় মৃত্যুবরণ সহ্য করতে পারেনি বিশ্ববাসী। প্রতিবাদে গর্জে উঠেছিল আমেরিকার মানুষও। আজ ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। গুলি করে হত্যা করা হল কৃষ্নাঙ্গ রেশার্ড ব্রুক্স-কে।


তবে এবারের প্রতিবাদটা একটু ভিন্ন। বর্ণবিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে একজোট হয়ে কৃষ্নাঙ্গরা এবার বয়কট করলেন শ্বেতাঙ্গদের। সঙ্ঘবদ্ধ হচ্ছে মার্কিন কৃষ্ণাঙ্গ সমাজ।


উদাহরণ স্বরূপ, লস এঞ্জেলসের কমফোর্ট  লা রেস্টুরেন্টকে নেওয়া যাক! লকডাউন এর বাজারে যেখানে গ্রাহক মিলছিলোই না, সেখানে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর থেকে ব্যবসা একলাফে বেড়েছে প্রায় ৬০%।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর