করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার জন্য করা হচ্ছে না কোনো গাড়ির ব্যবস্থা, এমনই অভিযোগ উঠল জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে।
আজ 25জন কোরোনা মুক্ত ব্যক্তিকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, তাঁদের বাড়ি ফেরাতে কোনো গাড়ির ব্যবস্থা করেনি জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের সাফ বক্তব্য, বাড়ি ফেরাতে হাসপাতালের তরফে গাড়ির ব্যবস্থা নেই। বাইরের অ্যাম্বুলেন্সও করোনা সুস্থ রোগীদের নিয়ে যেতে চাইছে না, অনেকে আবার বেশি টাকা চাইছে। ফলে স্বভাবতই ফাঁপরে পড়েছেন করোনা সুস্থ রোগীরা।
অপরদিকে এই অমানবিক ঘটনার মধ্যেই উঠে এল মানবিক চরিত্র সুমন সরকারের নাম। ময়নাগুড়ির বাসিন্দা সুমন সরকার পেশায় স্বাস্থকর্মী। নিজে করোনা আক্রান্ত হয়েছিল। সুস্থও হয়ে উঠেছেন সম্প্রতি। কিন্তু তবু দায়িত্ব পালনে যেন অনীহার লেশমাত্র নেই তার মধ্যে। গতকাল নিজে দায়িত্ব নিয়ে গাড়ির ব্যবস্থা করে বাড়ি পাঠান এক করোনা সুস্থ রোগীকে।

Post a Comment