নাইজেরিয়ার একদল বিজ্ঞানীরা দাবি করেছেন যে, তারা করোনা ভাইরাসের টিকা বের করেছেন। এটি দাবি করেছেন শুধুমাত্র নাইজিরীয়ান ইউনিভার্সিটিজ সায়েন্টিস্টস নামে একটি সংস্থা। 


বিশেষজ্ঞ ওলাডিপো কোলাওলে (ওসুনের এডে-তে অ্যাডিলেকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ভাইরোলজি, ইমিউনোলজি ও বায়োইনফরমেটিক্স বিশেষজ্ঞ) এই গবেষকদের প্রধান। তিনি বলেছেন এই টিকা মূলত তৈরি হয়েছে আফ্রিকায় আফ্রিকানদের জন্য। এখনও পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নি এই টিকার। তবে এই টিকা শুধু আফ্রিকানদের জন্যই নয়, অন্যান্য জাতির উপরেও এই টিকা কাজে আসবে। তবে তিনি এটাও বলেছেন, এই টিকা জনগনের জন্য প্রস্তুত হতে এখনও ১৮ মাস সময় লাগবে। এখনও এই টিকা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে।



কোলাওলে বলেছেন যে, প্রথমে ৭.৮ মিলিয়ন নাইজিরীয় নাইরাস অর্থাৎ ২০,০০০ মার্কিন ডলার নিয়ে এই গবেষণা শুরু হয়েছিল। গোটা আফ্রিকা থেকে বিভিন্ন করোনা জীবাণুর নমুনা সংগ্রহ করে তার উপর গবেষণা করা হয়। যেন টিকা নিরাপদ হয়। তারপর তারা এটিকে করোনা ভাইরাসের টিকা হিসেবে ঘোষিত করেছেন। এই টিকার কাজ চলে ট্রিনিটি ইমিউনোডেফিসিয়েন্ট ল্যাবোরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্টে।



অধ্যাপক সলোমন অ্যাডেবোলা বলেছেন, তারা এই টিকা আবিষ্কার করার জন্য গর্ববোধ করছে। তারা এখন এই টিকা সবার হাতে পৌঁছে দিতে চান। অধ্যাপক জুলিয়াস ওলোকেরও দাবি, তাদের তৈরি এই টিকা নিয়ে বারবার পরীক্ষা করেছেন। এবার এই টিকা অন্য জাতের উপর প্রয়োগ করার উপযুক্ত করতে গবেষণা করছেন। এই টিকা আফ্রিকানদের উপর কেন্দ্রিভুত ছিল কারণ আফ্রিকানদের ওষুধের থেকে টিকা বেশি জরুরি ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হ্ন জানিয়েছে যে, পরীক্ষামূলক ভাবে সারা বিশ্বে ১৩ টি করোনা টিকা মানব শরীরে প্রয়োগ করা হচ্ছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর