বিয়ার পানের পর প্রায় অনেকেরই ঘণ ঘন প্রস্রাবের বেগ আসে। ফলে ঘণ ঘন বাথরুমে যেতে হয়। তবে মদ্যপানের পর প্রস্রাব চেপে রাখা দেহের পক্ষে খুবই বিপজ্জনক।


এই ঘটনাটি ঘটলো চিনে। চিনের বছর চল্লিশের হিউ নামে এক ব্যক্তি ১০ বোতল বিয়ার পান করে প্রস্রাব না করে প্রায় ১৮ ঘন্টা ঘুমিয়ে ছিলেন। এরপর তিনি ঘুম থেকে উঠে তলপেটে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। তাঁকে চিনের ঝেজিয়াং প্রদেশের ঝুই পিপলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মূত্রাশয় ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।


তারপর পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়, তাঁর মূত্রাশয় তিন অংশে ছিঁড়ে গিয়েছে। প্রচন্ড চাপে তাঁর ব্লাডার ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকরা সঙ্গে সঙ্গে জরুরি অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যায়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর